২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনা কর্মকর্তারা ঢাকায়

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ১০ ভারতীয় সেনা কর্মকর্তাসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল জে এফ আর জ্যাকব। দলটিতে সেনা কর্মকর্তাদের স্ত্রীরাও রয়েছেন। রাত সাড়ে আটটায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে ভারতীয় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর পরিচালক (স্টাফ ডিউটি) ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মিয়া। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ১০ ভারতীয় সেনা কর্মকর্তাসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল জে এফ আর জ্যাকব। দলটিতে সেনা কর্মকর্তাদের স্ত্রীরাও রয়েছেন। রাত সাড়ে আটটায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে ভারতীয় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর পরিচালক (স্টাফ ডিউটি) ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মিয়া। এ সময়ে ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মিত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বাংলাদেশের ১০টি শিশু। গত ২৪ ফেব্র"য়ারি থেকে ১ মার্চ সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ভারত সফরকালে ভারতীয় এ সেনা কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাত সাড়ে আটটায় বিমান বন্দরে সেনাবাহিনীর প্রটোকল কর্মকর্তা মেজর ওমর সাংবাদিকদের বলেন, ''কলকাতা থেকে ভারতীয় ১৯ সদস্যের দলটি নিয়ে জিএমজি