২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহান স্বাধীনতা দিবস বুধবার

আগামীকাল বুধবার ২৬ মার্চ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ঘোষণার ৩৭ বছর পূর্ণ করবে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র সংগ্রামে নামে গোটা জাতি। দখলদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যূদয় হয় স্বাধীন, সার্বভৌম নতুন রাষ্ট্র বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীকাল বুধবার ২৬ মার্চ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ঘোষণার ৩৭ বছর পূর্ণ করবে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র সংগ্রামে নামে গোটা জাতি। দখলদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যূদয় হয় স্বাধীন, সার্বভৌম নতুন রাষ্ট্র বাংলাদেশের। সশস্ত্র মুক্তিযুদ্ধ নয় মাসের হলেও বাংলাদেশের স্বাধীনতার পেছনে রয়েছে আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানের একটি অংশ হয়ে পূর্ব পাকিস্তান হিসাবে পরিচিতি পায় এ ভূখণ্ড। এ রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের ২৩ বছরের ইতিহাস ছিল অর্থনৈতিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক শোষণ ও আধিপত্যে পিষ্ট হওয়ার ইতিহাস। পাকিস্তান সৃষ্টির পাঁচ বছরের মধ্যেই ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের প্রথম প্রকাশ দেখে এ ভূখণ্ডের জনগোষ্ঠী। ভাষার প্রশ্নে সূচিত হওয়া প্রথম সংগ্রাম কালক্রমে স্বায়ত্তশাসনের আন্দোলন পেরিয়ে ১৯৭১ এ স্বাধীনতার দাবিতে পরিণত হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে এ ভূখণ্ডের মানুষের অকুণ্ঠ আস্থা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর না করে ২৫ মার্চ রাতে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যার পথ বেছে নিলে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য হয়ে ওঠে। বাঙালির স্বাধিকারের দাবিকে চিরতরে স্তদ্ধ করে দিতে পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চ রাতে ঢাকায় চালায় বর্বর হামলা। সেই কালরাতে 'অপারেশন সার্চলাইট' নামে পাক হানাদারদের বাঙালি নিধনযজ্ঞে বলি হয় হাজার হাজার নিরীহ মানুষ। তবে অতর্কিত ওই হামলায় স্তব্ধ না হয়ে ঘুরে দাঁড়ায় বাঙালি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত তো ছিলই। ২৫ শে মার্চের রাতে বাঙালির এ অবিসংবাদিত নেতাকে পাকিস্তানি সৈন্যরা ধরে নিয়ে গেলেও গ্রেপ্তারের আগে তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ২৬ মার্চ চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান এবং পরদিন সেনাকর্মকর্তা মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠে উজ্জীবিত হয় জাতি। ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। কর্মসূচি প্রতিবারের মতো এবারও রাষ্ট্রীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। এর পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সময়ে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা হবে। ভোরে স্মৃতিসৌধে প্রথম ফুল দেবেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিডিআর, কোস্ট গার্ড, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাড়াও ন্যাশনাল ক্যাডেট কোর ও রোভার স্কাউট সদস্যরা অংশ নেবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার বিকালে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক,বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সরকারি ও বেসরকারি এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কের দুই পাশ জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। এদিন সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হবে। জাতীয় দৈনিকগুলো বিশেষ সংখ্যা প্রকাশ এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি বেতার ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান স