২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষক অপসারণের দাবিতে কেরানীগঞ্জে স্কুলশিক্ষার্থীদের অবরোধ

প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মঙ্গলবার ঢাকা-দোহার সড়ক অবরোধ করে ঢাকার কেরানীগঞ্জের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধাঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মঙ্গলবার ঢাকা-দোহার সড়ক অবরোধ করে ঢাকার কেরানীগঞ্জের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কারণে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আধাঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। দক্ষিণ কেরাণীগঞ্জ আগানগর এলাকার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকেন। শ্রেণিকক্ষের সঙ্কটের কারণে তারা প্রধান শিক্ষককে কক্ষটি ছেড়ে দিতে অনুরোধ করলেও তিনি তাতে কর্ণপাত করছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মিটফোর্ড প্রতিনিধি জানান, দুপুর ১২টার সময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী কেরানীগঞ্জের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর কাছে রাস্তায় বসে অবরোধ তৈরি করে। আধা ঘণ্টার পর পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন অবরোধের কথা স্বীকার করে ছাত্র-ছাত্রীদের উস্কানি দেওয়ার জন্য কয়েকজন শিক্ষককে অভিযুক্ত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রুটিনে পছন্দমাফিক ক্লাস না দেওয়ায় কয়েকজন সহকর্মী আমার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের উস্কে দিচ্ছে।" তোফাজ্জল হোসেন জানান, তিনি ইতোমধ্যে শ্রেণিকক্ষ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এপ্রিল মাসেই তা ছেড়ে দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমআই/১৯৩০ ঘ.