ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- লাইসেন্সের শর্ত ভাঙলে সর্বোচ্চ ৫০০ কোটি টাকা জরিমানার বিধানসহ বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ সংশোধনের প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মনজুরুল আলম মঙ্গলবার বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, নেশনওয়াইড আইএসপি এবং ডোমেস্টিক ডাটা কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার এর লাইসেন্স প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানান।
রোববার টেলিযোগাযোগ আইন-২০০১ সংশোধনের প্রস্তাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান বলেন, "বিটিআরসির প্রশাসনিক ও অর্থনৈতিক ক
bdnews24