২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় সৌদিয়ার বিমানে আগুন, যাত্রীরা নিরাপদে উদ্ধার

সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান (ফ্লাইট -এসভি ৪১০) মঙ্গলবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এর একটি ইঞ্জিনে আগুনে লেগে যায়। তবে আগুন লাগার পরপরই দ্রুত তা নিভিয়ে ফেলে যাত্রীদের বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। (আরও তথ্যসহ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান (ফ্লাইট -এসভি ৪১০) মঙ্গলবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এর একটি ইঞ্জিনে আগুনে লেগে যায়। তবে আগুন লাগার পরপরই দ্রুত তা নিভিয়ে ফেলে যাত্রীদের বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তাটি জানান, সৌদিয়ার বোয়িং -৭৪৭ বিমানটি ৩২৪ জন আরোহী নিয়ে মদিনা থেকে ঢাকায় আসে। এটি একটি নিয়মিত ফ্লাইট। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকাল ৩ টার কিছু পরে ক্ষতিগ্রস্ত বিমানটিকে রানওয়ে থেকে সরানো হয়। সৌদিয়ার ওই বিমানটি বিকল (গ্রাউন্ডেড) হয়ে পড়েছে। এ ঘটনার কারণে জিয়া বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো বিঘ