২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গো-খাদ্যের দাম বাড়ায় শাহজাদপুরের দুগ্ধ খামারীরা বিপাকে

গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের সর্ববৃহৎ গবাদী পশু পালন অঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুরের দুগ্ধ খামারীরা বিপাকে পড়েছেন। তারা দুধের দাম বাড়োনোর দাবি জানিয়েছেন। দাবি মানা না হলে ১৫ এপ্রিল থেকে মিল্কভিটা কারখানায় দুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় প্রাইমারি দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

সিরাজগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের সর্ববৃহৎ গবাদী পশু পালন অঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুরের দুগ্ধ খামারীরা বিপাকে পড়েছেন। তারা দুধের দাম বাড়োনোর দাবি জানিয়েছেন। দাবি মানা না হলে ১৫ এপ্রিল থেকে মিল্কভিটা কারখানায় দুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় প্রাইমারি দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা। মিল্কভিটা (সোসাইটি), রাজশাহী বিভাগের উপ-মহাব্যবস্থাপক ডা. জয় গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুধের দাম বাড়ানোর খামারীদের দাবি একটি ন্যায্য দাবি। কিন্তু দুধের দাম বাড়ালেই এ সমস্যার সমাধান হবে না। দুধের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গো-খাদ্যের অসাধু ব্যবসায়ী ও তাদের খাদ্যের দাম বাড়িয়ে দিবে। তাই দুধের দাম না বাড়িয়ে বরং খামারীদেরকে ভর্তুকি হিসেবে দানাদার পুষ্টিকর খাবার সরবরাহ করা যায় কিনা সে বিষয়ে উচ্চ পর্যায়ে চিন্তাভাবনা চলছে।" তিনি আরও বলেন, "বিভিন্ন দুগ্ধ উৎপাদানকারী প্রতিষ্ঠান মিল্কভিটার সরবরাহ অঞ্চলে ঢুকে পড়েছে। দুধের প্রাপ্তি কমে যাওয়ার এটাও অন্যতম কারণ। ৩৮৪টি দুগ্ধ সমিতির প্রায় দুই লাখ গবাদি পশুর জন্য মিল