২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পতাকার রঙ হবে সবুজ, মাঝখানে লাল, আর মানচিত্র সোনালি'

মিনি কাদির। শহীদ জননী জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি'র মিনি। একাত্তরের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম যে পতাকাটি উড়েছিল, তা সেলাইও করেছিলেন এ গেরিলা যোদ্ধা। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনি কাদিরের সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শায়লা রুখসানা দিনা। আলাপচারিতায় উঠে এসেছে, সেই পতাকা তৈরির কথা; এক জন কলেজ পড়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

শায়লা রুখসানা দিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফোনে কথা বলে ঠিকানা নিয়েই ছুটলাম গুলশানের দিকে। মিনি কাদিরের বাড়ির পথে। শহীদ জননী জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি'র মিনি; গেরিলা সৈনিক মিনি, স্বাধীন বাংলার প্রথম পতাকা সেলাইশিল্পী মিনি। বাসায় পৌঁছে কলবেল টিপতেই দরজা খুলে বেরিয়ে এলেন আপাদমস্তক এক শিল্পী। পরনে ছাপা সুতি শাড়ি আর কপালে মেরুন টিপ। প্রথম দেখাতেই ভালো লাগার মতো। বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল সময়ের উজ্জ্বল সাক্ষী মিনি কাদির। বললেন, কত উদ্যম, শ্রম আর ভালবাসায় তৈরি হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। জানালেন, কলেজ পড়