২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২৫

রাজধানীর আগারগাঁও থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্যসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে বিএনপি বস্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্যসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে বিএনপি বস্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মামুন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বস্তি ঘিরে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিন নারীসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান এবং ১৪ রাউন্ড গুলি। এছাড়া বেশ কিছু হেরোইনও উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/১৩০০ ঘ.