২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর চামেলীবাগ থেকে রোববার রাতে হ্যান্স ডাফনার (৫৫) নামের এক সুইস নাগরিকের লাশ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। ওই থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত ১০টার দিকে শান্তিনগরের চামেলিবাগের একটি বাসা থেকে ডাফনারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার ভোরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 06:04 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর চামেলীবাগ থেকে রোববার রাতে হ্যান্স ডাফনার (৫৫) নামের এক সুইস নাগরিকের লাশ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। ওই থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত ১০টার দিকে শান্তিনগরের চামেলিবাগের একটি বাসা থেকে ডাফনারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোমবার ভোরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের শ্যালক মোকসেদ আলী জানান, তার বোন জাহেদা বেগমকে বিয়ে করে ডাফনার দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। তাদের ১৩ ও ১৯ বছর বয়সী দু'টি ছেলে রয়েছে। তিনি জানান, রোববার সন্ধ্যায় ডাফনার ছোট ছেলে ফাহিমকে নিয়ে বাইসাইকেল কিনতে বংশালে যান। এ সময় জাহেদা বেগম তার মাকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। জাহেদা বাসায় ফিরে দেখেন দরজা ভেতর বন্ধ। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তিনি ড্রয়িংরুমে ফ্যানের সঙ্গে ডাফনারের ঝুলন্ত মৃহদেহ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মোকসেদ জানান, ডাফনার তেমন কোনো কাজ করতেন না। সুইস সরকারের বেকার ভাতা দিয়ে চলতেন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/জেকে/২৩৪৩ ঘ.