২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাঘের আক্রমণে জেলে নিখোঁজ

সাতক্ষীরা সুন্দরবনের মাদার নদীর লুচুখালি নামক স্থানে সোমবার বাঘের আক্রমণে এক জেলে নিখোঁজ হয়েছেন। অপর এক জেলে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

সাতক্ষীরা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সুন্দরবনের মাদার নদীর লুচুখালি নামক স্থানে সোমবার বাঘের আক্রমণে এক জেলে নিখোঁজ হয়েছেন। অপর এক জেলে আহত হয়েছেন। বাঘে নিয়ে যাওয়া ওই জেলে নাম আমির আলী (৪২)। তার বাড়ি শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামে। আহত লুৎফর রহমান (৪০) একই গ্রামের বাসিন্দা। শ্যামনগর থানা পুলিশ ফিরে আসা আহত জেলে লুৎফর রহমানের উদ্ধৃতি দিয়ে জানায়, সোমবার সকালে উপজেলার কালিঞ্চি গ্রামের সাতজন জেলে সুন্দরবনে মাছ ধরতে যায়। সকাল ১১ টার দিকে সুন্দরবনের মাদার নদীর লুচুখালি নামক স্থানে মাছ ধরার সময় বাঘ আক্রমণ করে জেলে আমির আলীকে ধরে নিয়ে যাওয়ার সময় অপর জেলে লুৎফর রহমান নৌকার বৈঠা দিয়ে বাঘটিকে প্রতিহত করতে যান। এ সময় বাঘের থাবায় তিনি মারাত্মক জখম হন। সঙ্গী জেলেরা আহত লুৎফর রহমানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরের পর জেলেদের সঙ্গে নিয়ে বনবিভাগের একটি দল আমির আলীকে উদ্ধার করতে সুন্দরবনে যায়। সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের বন কর্মকর্তা রাজেশ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে বনবিভাগের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৬ ঘ.