ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় অডিট ও হিসাবরক্ষণ বিভাগের কর্মচারিরা ৫০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়েছে।
বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মচারি পরিষদ সোমবার বেতন বাড়ানোর দাবিসহ পাঁচ দফা সম্বলিত একটি স্মারকলিপি সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা এবং সচিবালয়ের বাইরে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছে।
এর আগে রোববার পরিষদের পক্ষ থেকে একই দাবিসহ একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আল বেরুনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৫ সালের জাতীয় পে-স্কেলে কর্মকর্তা ও কর্মচারিদের ২০ থেকে ৩০ বেতন বাড়ানো হয়েছিল। এটা চাহিদার তুলনায় খুবই কম ছিল। এ প্রেক্ষাপটে নতুন করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কর্মকর্তা ও কর্মচারিদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।
তিনি জানান, এ অবস্থায় পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া এবং সরকারের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে পরিষদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। কিন্তু কোন জবাব না পাওয়ায় গত দুইদিনে প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপির কপি তাদের কাছে পৌঁছানো হয়েছে।
পরিষদ সভাপতি বলেন, সরকার নিু ও সীমিত আয়ের কর্মকর্তা ও কর্মচারিদের বেতন
bdnews24