২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার আরো দুটি শারীরিক পরীক্ষা করা হয়েছে

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার আরো কিছু শারীরিক পরীক্ষা হয়েছে। উপ মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোমরে ব্যথার কারণে সোমবার সকালে শেখ হাসিনার 'বোন মিনারেল ডেনসিটি' নামে একটি পরীক্ষা এবং বুকের এক্সরে করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার আরো কিছু শারীরিক পরীক্ষা হয়েছে। উপ মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোমরে ব্যথার কারণে সোমবার সকালে শেখ হাসিনার 'বোন মিনারেল ডেনসিটি' নামে একটি পরীক্ষা এবং বুকের এক্সরে করা হয়। তিনি জানান, শেখ হাসিনার শারীরিক অবস্থা ভাল। সোমবার স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্রিফিং করেননি। হাসপাতালের অভ্যর্থনা থেকে সোমবার বিকেলে ব্রিফিং না করার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৯৫৬ঘ.