২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি পেশাজীবী নারী সমাজের

যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল স্থাপন ও তদন্তের জন্য কমিশন গঠনের দাবি জানিয়েছে পেশাজীবী নারী সমাজ। সোমবার এক বিবৃতিতে পেশাজীবী নারী সমাজ এই দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল স্থাপন ও তদন্তের জন্য কমিশন গঠনের দাবি জানিয়েছে পেশাজীবী নারী সমাজ। সোমবার এক বিবৃতিতে পেশাজীবী নারী সমাজ এই দাবি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, '৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। পেশাজীবী নারী সমাজ জাতির ঐকমত্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। জাতির বীর শহীদদের এবং নির্যাতিত নারীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করতে সরকারের কাছে জোর দাবি জানানো হচ্ছে।' বিবৃতিতে মাহফুজা খানম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, সালমা হক, ড. দীপুমনি, সানজিদা খানমসহ আরও অনেকে স্বাক্ষর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/এমএ/১৯৫৩ঘ.