২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসের রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হয়নি

বিচারক ছুটিতে থাকায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমানের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় হয়নি। আগামী ৩১ মার্চ রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক ছুটিতে থাকায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমানের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় হয়নি। আগামী ৩১ মার্চ রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে। সোমবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামানের আদালতে এ রায় হওয়ার কথা ছিল। গত বছরের ২৭ মে গুলশান থানায় দ্নর্ুীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান নাসের দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২৯৯ টাকার সম্পত্তি গোপন করেছেন। একই সঙ্গে তারা জ্ঞাত আয়-বহির্ভূত ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। তবে এ মামলার অপর আসামি নাসের রহমানের স্ত্রী রেজিনা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। গত বছরের ৯ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৪ জানুয়ারি থেকে। ১৯ মার্চ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর বিচারক রায় দেওয়ার দিন ধার্য করেন। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর দুই কোটি টাকা চাঁদাবাজির দায়ে তাকে নয় বছরের কারাদণ্ড দেয় সিলেটের একটি আদালত। ওই বছরের ৩ ফেব্র"য়ারি গভীর রাতে নাসের রহমানকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৮৩৩ঘ.