সিরাজগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করতোয়া সিনেমা হল সোমবার ভোররাতে আগুনে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে প্রেক্ষাগৃহের মালিক পক্ষ দাবি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়গঞ্জের নিমগাছী বাজারের প্রেক্ষাগৃহ করতোয়ায় রাত ৩টার দিকে আগুন লাগে। আগুনে টিনের ঘরের প্রেক্ষাগৃহটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীকে এসে দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনী ধারণা করছে।
করতোয়া সিনেমা হলের মালিক মালিক সুশীল মাহাতো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে যন্ত্রপাতি, চেয়ার, পর্দাসহ সব কিছুই পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০ লাখ টাকা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন অগ্নিকাণ্ডের সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩৯ ঘ.
bdnews24