২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আড়াই ঘন্টা পেছালো

সরকারি বাধার ম,ুখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পিছিয়ে সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর দুইটায় অনুষ্ঠানেরসিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির একজন কর্মকর্তা। সোমবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন উপ কমিটির সদস্য এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সকাল সাড়ে নয়টায় আইনজীবী সমিতির নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম এক সভা শেষে সাংবাদিকদের বলেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল সাড়ে ১১টায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 06:01 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --সরকারি বাধার ম,ুখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পিছিয়ে সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর দুইটায় অনুষ্ঠানেরসিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির একজন কর্মকর্তা। সোমবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন উপ কমিটির সদস্য এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সকাল সাড়ে নয়টায় আইনজীবী সমিতির নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম এক সভা শেষে সাংবাদিকদের বলেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সকাল সাড়ে ১১টায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, নিজামুল হক নাসিম এবং নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য গুলশানের উদ্দেশে রওয়ানা হন। তবে সরকারি কোন কর্তৃপরে সঙ্গে আলোচনার জন্য তারা রওয়ানা হয়েছেন তা জানা যায়নি। সকাল ১০টায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। রোববার ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শামসুন্নাহার স্বারিত একটি চিঠিতে দু'দিনব্যাপী নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। চিঠি পাওয়ার পর বিকেল চারটায় আইনজীবী সমিতি তাৎণিক এক প্রতিবাদ সভায় নির্বাচনের তারিখ বহাল রাখার ঘোষণা দেয়। সমিতির নেতারা জানান, নিষেধাজ্ঞা ভেঙেই সোমবার ও মঙ্গলবার নির্ধারিত সময়ে নির্বাচন করা হবে। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় সোমবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য সুপ্রিম কোর্টের আশপাশে মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমএ/জিএনএ/১১৫৪ ঘ.