২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচন করবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সকাল সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। সোমবার সকাল সাড়ে নয়টায় আইনজীবী সমিতির নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। এরপর সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, নিজামুল হক নাসিম এবং নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য গুলশানের উদ্দেশে রওয়ানা হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 04:27 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সকাল সাড়ে ১১টা থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। সোমবার সকাল সাড়ে নয়টায় আইনজীবী সমিতির নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। এরপর সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম, নিজামুল হক নাসিম এবং নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন প্রার্থী নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য গুলশানের উদ্দেশে রওয়ানা হন। তবে সরকারি কোন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তারা রওয়ানা হয়েছেন তা জানা যায়নি। সকাল ১০টায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। রোববার ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শামসুন্নাহার স্বাক্ষরিত একটি চিঠিতে দু'দিনব্যাপী নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। চিঠি পাওয়ার পর বিকেল চারটায় আইনজীবী সমিতি তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় নির্বাচনের তারিখ বহাল রাখার ঘোষণা দেয়। সমিতির নেতারা জানান, নিষেধাজ্ঞা ভেঙেই সোমবার ও মঙ্গলবার নির্ধারিত সময়ে নির্বাচন করা হবে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় সোমবার সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমএ/১০২৭ ঘ.