২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার রোগমুক্তিতে মন্দিরে প্রার্থনা

শেখ হাসিনার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার রোগমুক্তি কামনায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ওই প্রার্থনায় অংশ নেন। প্রার্থনা পরিচালনা করেন ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত সুজিত চক্রবর্তী। প্রার্থনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, হাবিবুর রহমান খান, এমএ আজিজ, এডভোকেট কামরুল ইসলামও উপস্থিত ছিলেন। প্রার্থনা শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, শেখ হাসিনার মুক্তির দাবিতে আগামীকাল রোববার যুব মহিলা লীগ গণঅনশন কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনশন কর্মসুচি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪০০ ঘ.