২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গণপিটুনিতে ডাকাত নিহত

মহেশপুর উপজেলার বারোমাসে ব্রিজের কাছে কালীগঞ্জ-জীবননগর সড়কে বৃহস্পতিবার রাতে যানবাহনে ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঝিনাইদহ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেশপুর উপজেলার বারোমাসে ব্রিজের কাছে কালীগঞ্জ-জীবননগর সড়কে বৃহস্পতিবার রাতে যানবাহনে ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আহমেদ জানান, রাত দেড়টার দিকে ১০-১২ জনের এক দল ডাকাত রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দেয়। তারা কয়েকটি ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতির এক পর্যায়ে কমিউনিটি পুলিশ ও থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের গ্রামের লোকজন এগিয়ে আসে। সবাই মিলে ডাকাতদের তাড়া করে একজনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতকে ঘটনাস্থলেই লোকজন পিটুনিতে দেয়। এতে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২১ ঘ.