২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোবাংলার রোড শো ৩০ মার্চ

তেল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আগামী ৩০ মার্চ ঢাকায় রোড শো করবে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত ৫০টি প্রতিষ্ঠান রোড শোতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। বুধবার পেট্রোবাংলার সংবাদ সম্মেলনে 'অফশোর বিডিং রাউন্ড-২০০৮' এর অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আগামী ৩০ মার্চ ঢাকায় রোড শো করবে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত ৫০টি প্রতিষ্ঠান রোড শোতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। বুধবার পেট্রোবাংলার সংবাদ সম্মেলনে 'অফশোর বিডিং রাউন্ড-২০০৮' এর অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানানো হয়। পেট্রোবাংলার পরিচালক (মাইনিং) মকবুল ই ইলাহী ও পরিচালক (পিএসসি) মো. মোক্তাদীর আলী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০মার্চ হোটেল সোনারগাঁওয়ে 'অফশোর বিডিং রাউন্ড-২০০৮' এর জন্য রোড শো হবে। এতে তেল গ্যাস অনুসন্ধাকরাী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হবে এবং বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় কারিগরি তথ্য সরবরাহ করা হবে। পেট্রোবাংলা গত ২৪ ফেব্র"য়ারি বিডিং রাউন্ডের শিডিউলসহ অন্যান্য কাগজপত্র বিক্রি শুরু করার পর এ পর্যন্ত ২২টি ইনফরমেশন প্যাকেজ ও ১৫টি প্রমোশনাল প্যাকেজ বিক্রি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসব প্যাকেজের সঙ্গে সংযুক্ত ফরম পূরণ করেই আগ্রহীরা তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিডিংয়ে (দরপত্র) অংশ নেবেন। এতে আরো জানানো হয়, অফশোর বিডিং রাউন্ড-২০০৮ এর কর্মপরিকল্পনার অংশ হিসাবে ৭ মে দুপুর ১টা পর্যন্ত বিড গ্রহণ করা হবে। একই দিন দুপুর ২টায় বিড উন্মুক্ত করা হবে। চলতি বছরের অক্টোবরের মধ্যে উপযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে উৎপাদন ও বণ্টন চুক্তি (পিএসসি) করা হবে। এর আগে গত ফেব্র"য়ারি মাসে পেট্রোবাংলা অফশোর বিডিং রাউন্ড-২০০৮ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, সমুদ্রের ৩০০ কিলোমিটার পর্যন্ত পুরো এলাকাকে ২৮টি ব্লকে ভাগ উপযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে অনুসন্ধান ও উৎপাদনের চুক্তি করা হবে। অনুসন্ধানের ক্ষেত্রে গভীর সাগরের ২০টি ব্লকে চুক্তি হবে ৯ বছরের জন্য। আর অগভীর সাগরের ৮টি ব্লকের ক্ষেত্রে চুক্তির মেয়াদ হবে ৮ বছর। অনুসন্ধানের পর খনিজ সম্পদের অস্তিত্ব পাওয়া গেলে গভীর সাগরের জন্য উৎপাদন চুক্তি হবে তেল ক্ষেত্রের জন্য ২০ বছর ও গ্যাস ক্ষেত্রের জন্য ২৫ বছর ভিত্তিতে। তবে উভয় ক্ষেত্রে চুক্তির মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৭৪৮ ঘ.