২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ফ্রিডমসহ কয়েকটি সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে আরও ৫০টি মামলা

নাটোরে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষুব্ধ সদস্যরা ফ্রিডমের নির্বাহী পরিচালক ইসাহাক আলীসহ বিতর্কিত সংস্থাগুলোর প্রধান কর্মকর্তাদের বিরুদ্ধে আরও ৫০ টি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

নাটোর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষুব্ধ সদস্যরা ফ্রিডমের নির্বাহী পরিচালক ইসাহাক আলীসহ বিতর্কিত সংস্থাগুলোর প্রধান কর্মকর্তাদের বিরুদ্ধে আরও ৫০ টি মামলা করেছেন। নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে গত দুই দিনে তারা এসব মামলা দায়ের করেন। প্রতারণার অভিযোগে পুলিশ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে। সোমবার ফ্রিডম উন্নয়ন সংস্থা,পল্লী জাগরণী উন্নয়ন সংস্থা, প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থা ও জনসেবা সংস্থার ২৮ জন ক্ষতিগ্রস্ত সদস্য ওইসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করেছেন। এই ২৮ জন হলেন- মোয়াজ্জেম হোসেন, হাসিব, আবুল হোসেন, জব্বার, রেজা, বারিক, দিপু, আনোয়ার, মিলন কাজি, আতিকুর, কালাম, রহিম, বিউটি বেগম, হাসান আলী, মাহমুদুল হক, রুবেল, রহিম, দুলাল, আজিজুল, জালাল ব্যাপারি, মিনা খাতুন, আমজাদ হোসেন, ফজলুর রহমান, আবুল হাশেম, জিল্লুর রহমান, আফজাল হোসেন, শরিফুল ও সাইফুল। এর আগে রোববার আরও কয়েকটি সংস্থার ২২ জন ক্ষতিগ্রস্ত সদস্য প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে ওই সব সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন। সবগুলো মামলা নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে দায়ের করা হয়। হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন মামলাগুলো গ্রহণ করে নাটোর ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তালিকাভূক্ত করার নির্দেশ দেন। এ বছর ২৮ ফেব্র"য়ারি ফ্রিডমের নির্বাহী পরিচালক ইসাহাক আলী পালিয়ে যাওয়ার পর এ পর্যন্ত দুই শতাধিক মামলা হয়েছে। নলডাঙ্গা থানার উপপরিদর্শক ফয়েজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে বিভিন্ন সংস্থার প্রতারণা সংক্রান্ত মামলায় হেলাল, নিরঞ্জন কুমার, কামাল হোসেন, দ্বিজেন রায়, খায়রুল আলম,শরিফুল ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হলো বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.