২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত কয়েক হাজার ভোটকেন্দ্র বাতিল করছে ইসি

ঝুঁকিপূর্ণ, দলীয় প্রভাবিত ও বিতর্কিত কয়েক হাজার ভোটকেন্দ্র বাতিলের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিতর্কিত ভোটকেন্দ্র চিহ্নিতের কাজ শুরু করেছে কমিশন। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুঁকিপূর্ণ, দলীয় প্রভাবিত ও বিতর্কিত কয়েক হাজার ভোটকেন্দ্র বাতিলের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিতর্কিত ভোটকেন্দ্র চিহ্নিতের কাজ শুরু করেছে কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নে নির্দেশনা রয়েছে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করে ইসির কর্মকর্তা, প্রশাসন ও সেনাবাহিনী ভোটকেন্দ্র নির্ধারণে কাজ করছে। এক্ষেত্রে বিগত সময়ে প্রভাব খাটিয়ে নিজেদের সুবিধা মতো স্থাপিত ভোট কেন্দ্র চিহ্নিত করা হবে। এরপর তদন্ত সাপেক্ষে সেগুলো বাতিলের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং ইসির সুবিধাজনকস্থানে ভোটকেন্দ্র পুনঃস্থাপন করা হবে।" নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তারা জানান, ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনে (বাতিলকৃত) ৯ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৫১৩ জন ভোটারের বিপরীতে ৩৩ হাজার ৭৩৫টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছিল। এর আগে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৭ কোাটি ৪৯ লাখ ৪৬ হাজার ৩৬৪ জন ভোটারের বিপরীতে সারাদেশে ভোটকেন্দ্র ছিল ২৯ হাজার ৯৭৭টি। উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিতর্কিত ভোটকেন্দ্র বাতিল ও প্রয়োজনীয় নতুন ভোটকেন্দ্র পুনঃস্থাপনের কারণে এবার সারাদেশে কেন্দ্র সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। সম্ভাব্য ৮ কোটি সম্ভাব্য ভোটারের বিবেচনায় কমিশনের নীতিমালা অনুসারেই এসব কেন্দ্র করা হবে। জোট সরকারের সময়ে নতুন প্রায় পৌনে চার হাজার ভোটকেন্দ্র করার ক্ষেত্রে দলীয় প্রভাবের অভিযোগ ওঠে। এছাড়া এর আগেও বিভিন্ন সময়ে দলীয় স্বার্থে ভোটকেন্দ্র করার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের এক পরিপত্রে বলা হয়, "অনেক ক্ষেত্রে অনাকাক্সিক্ষত প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে ভোটকেন্দ্র পরিবর্তন, পুনঃস্থাপন কিংবা নতুনভাবে সংযোজন করা হয়েছে- যা সুষ্ঠু নির্বাচনের পথে অন্যতম বাধা। এজন্যে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধি ও ভোটকেন্দ্র নীতিমালার অধীন ভোটকেন্দ্র নির্ধারণের লক্ষ্যে ইসি উদ্যোগ গ্রহণ করেছে।" এবার ভোটকেন্দ্র নির্বাচনের ক্ষমতা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তার পরিবর্তে নির্বাচন কমিশন সংরক্ষণ করবে বলেও পরিপত্র জারি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ২১ ফেব্র"য়ারি চট্টগ্রামে ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে বলেন, "সারাদেশে ভোটকেন্দ্র পুনর্নির্ধারণ করা হবে। অনেক কেন্দ্র সম্পর্কে অভিযোগ থাকায় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।" স