ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ১৯৭১ সালের ১৭ মার্চ মুজিব-ইয়াহিয়া দ্বিতীয় দফা বৈঠক চলে এক ঘন্টা। এদিনও বঙ্গবন্ধু গাড়িতে কালো পতাকা লাগিয়েই প্রেসিডেন্ট ভবনের বৈঠকে আসেন।
এদিনের আলোচনায় উভয়পক্ষই স্ব-স্ব উপদেষ্টা তথা সহকর্মীসহ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ পূর্ব পাকিস্তানের মানুষের গণতান্ত্রিক রায়ের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের কথা বললেন। ছয় দফার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধান প্রণয়নের যৌক্তিকতা উত্থাপন করলেন তারা। বৈঠকশেষে সাংবাদিকদের স্পষ্টতই চিন্তাক্লিষ্ট বঙ্গবন্ধু বললেন, "আলোচনা চলবে।" দু'দিন বৈঠকের পরও আলোচনায় যে বিশেষ অগ্রগতি হয়নি বঙ্গবন্ধুর কথায় অনেকের কাছেই তা স্পষ্ট হয়ে যায়। ইয়াহিয়ার আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ বেড়েই চলছিল।
ঢাকায় যখন মুজিব-ইয়াহিয়া আলোচনা চলছে তখন করাচিতে বসে উত্তপ্ত বিবৃতি দিয়ে যাচ্ছিলেন ভুট্টো। পশ্চিম পাকিস্তানের এ নেতা হুমকি দিলেন তার মতামত ছাড়া ফয়সালা হলে তা প্রতিরোধ করা হবে।
বৈঠকশেষে বঙ্গবন্ধু নিজ বাসভবনে ফিরে এসে সাংবাদিকদের জানান, দেশের রাজনৈতিক ও সার্বিক পরি
bdnews24