ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাওলানা মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকায় নাম থাকায় মানহানির মামলা করেছেন জামায়াত নেতা ব্যরিস্টার আব্দুর রাজ্জাক।
রোববার ঢাকার জেলা জজ আদালতে দায়ের করা মামলায় মিছবাহুর রহমানের কাছে ক্ষতিপূরণ হিসেবে একশ কোটি টাকা দাবি করেছেন ব্যারিস্টার রাজ্জাক।
বিচারক এ কে এম ইশতিয়াক হোসেন মামলা গ্রহণ করে বিবাদীর প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আব্দুর রাজ্জাক মামলার আর্জিতে বলেন, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা। গত ১৭ ফেব্র"য়ারি বিভিন্ন দৈনিকে মিছবাহুর রহমান চৌধুরীর উদ্ধৃতি দিয়ে মতিউর রহমান নিজামীসহ ১৫ জামায়াত নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করা হয়।
ওই তালিকায় তার নামও রয়েছে। ফলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাদীর ভাবমূর্তি ক্ষুণ
bdnews24