কে এস রহমান শফি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
টাঙ্গাইল, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে পতাকার জন্য এত সংগ্রাম, প্রাণের সেই পতাকা যুদ্ধাপরাধীদের গাড়িতে দেখলে কষ্টে হৃদয় ভেঙে পড়ে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "যুদ্ধাপরাধীদের বিচার হলে মরেও শান্তি পেতাম।" যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করতে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন, শাহজাহান আলীর সে স্বপ্ন আজও পূরণ হয়নি। পক্ষাঘাতগ্রস্ত হয়ে অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছেন না। স্বাধীন দেশে এখন 'মরার' মতোই বেঁচে আছেন এ বীর যোদ্ধা।
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি গ্রামে মো. শাহজাহান আলীর বাড়ি। একাত্তরে তিনি এমএম কলেজে পড়তেন। ছাত্রাবস্থায়ই দেশ মাতৃকার টানে হাতে অস্ত্র তুলে নেন, ঝাঁপিয়ে পড়েন মুক্তি সংগ্রামে।
বললেন, "ব্যক্তিগতভাবে কোনও কিছু পাওয়ার আশায় নয়; শত্র"র হাত থেকে হানাদার মুক্ত করে সুখী, সমৃদ্ধ একটি দেশ গড়ার আশায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।"
কাকুয়া ইউনিয়নের ইদ্রিস কমান্ডারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে। প্রশিক্ষণ নেন ভারতের মাইনকার চর, মারনটিলা, তেলচালা ক্যাম্পে। রংপুরের মোগলহাটে প্রথম পাকিস্তানি সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করেন। সেখানে পাকবাহিনীকে পর্যুদস্ত করেন তারা। পরবর্তী সময়ে বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে বিভিন্ন যুদ্ধে অংশ নেন শাহজাহান আলী।
যুদ্ধকালীন ম্মৃতির কথা বললেন শাহজাহান আলী
bdnews24