ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নিরাপত্তা ও জনস্বার্থে বিশেষ ধরনের তথ্য সরবরাহ করা উচিত হবে না- তথ্যঅধিকার অধ্যাদেশের খসড়া নিয়ে সরকারের মতামত চাওয়ার অনুষ্ঠানে এই বিধির যেমন সমালোচনা করা হয়েছে; পাশাপাশি তথ্য পেতে ২০ দিন লেগে যেতে পারে-এই বিধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আলোচকরা ৮ নং ধারার 'ফাঁকফোকরের' বদৌলতে তথ্য চেপে যাওয়ার সন্দেহ প্রকাশের পাশাপাশি আবেদন না করে কীভাবে তথ্য পাওয়া যায় তার অনুরোধও করেছেন।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীদের কয়েকজন খসড়াটির প্রশংসাও করেছেন।
রাজধানীর এলজিইডি ভবনের আরডিইসি কনফারেন্স রুমে ওই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "খসড়ায় বলা হয়েছে কোন তথ্যটি দেওয়া হবে অথবা হবে না এটা ঠিক করবেন তথ্য কর্মকর্তা। এটা ঠিক করার তিনি কে?"
"খুবই ভারসাম্য রক্ষা করে এই খসড়া তৈরি করা হয়েছে। এর প্রতি পদে আমলাতন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।"
bdnews24