ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইসলামপুরে এবি ব্যাংকে মঙ্গলবার দুপুরে জেনারেটরের ধোঁয়ায় ১৫ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার উপ পরিদর্শক শ্যামল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরান ঢাকার ইসলামপুরে এবি ব্যাংকের শাখায় সকাল থেকে বিদ্যুৎ ছিল না। এ জন্য সকাল ৯টা থেকেই জেনারেটর চলছিল। দুপুর ১টার দিকে আকস্মিক ধোঁয়ায় ব্যাংকের ১৫ কর্মকর্তা ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েন।"
এদের মধ্যে আমির হোসেন, ইমরান, জহিরুল ইসলাম ও মশিউর রহমানকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুরান ঢাকার নর্থ-সাউথ সড়কের এবি ব্যাংক শাখার ব্যবস্থাপক আশীষ কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ড
bdnews24