২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে নিজ খরচে নিতে চায় একটি সৌদি কোম্পানি

বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে নিজ খরচে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে একটি সৌদি কোম্পানি। এ জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্রও স্থাপন করতে চায় বাংলাদেশে। সোমবার 'দাল্লাহ আল-বারাক্কা' নামের ওই কোম্পানির একটি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে নিজ খরচে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে একটি সৌদি কোম্পানি। এ জন্য তারা একটি প্রশিক্ষণ কেন্দ্রও স্থাপন করতে চায় বাংলাদেশে। সোমবার 'দাল্লাহ আল-বারাক্কা' নামের ওই কোম্পানির একটি প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন। পরে কোম্পানিটির নিয়োগ বোর্ডের সহকারী পরিচালক জাবের আবু বাকের খলিফা সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের হত দরিদ্ররা তাদের সব সহায়-সম্বল বিক্রি করে সৌদি আরবে পাঁড়ি জমান। আমরা নিজ খরচে তাদের আমাদের কোম্পানিতে নিয়োগ দিতে ইচ্ছুক।" তিনি জানান, দক্ষ জনশক্তি গড়তে তার কোম্পানি বাংলাদেশে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করতে চায়। পরবর্তী সময়ে এই দক্ষ জনশক্তি কোম্পানি নিয়োগ দেওয়া হবে। সৌদি আরবে তাদের গ্র"পের প্রতিষ্ঠানগুলোতে প্রায় এক লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করে বলে তিনি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটি ১২০ জন প্রকৌশলীকে তাদের কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "যদিও কিছু সংখ্যক বাংলাদেশী সৌদি আরবের আইন ভাঙার মতো ঘটনা ঘটিয়েছেন, তবুও সেখানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ব্যাপক।" ভিসা দেওয়ার ক্ষেত্রে সৌদি সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে কি না সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা কিছু জানেন না জানিয়ে বলেন, "গত ফেব্র"য়ারি মাসে বাংলাদেশ থেকে ২০ হাজারের মতো শ্রমিক দেশটিতে গিয়েছেন।" সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তির সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশের সাড়ে ১৭ লাখ কর্মী দেশটির বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমএইচবি/২২১১ ঘ.