ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আগাম প্রস্তুুতি নিতে বাংলাদেশ রাইফেলসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
সোমবার পিলখানায় রাইফেলস সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, "এ বছরের ডিসেম্বর, সম্ভব হলে তার আগেই দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য সমাজে স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, জঙ্গিবাদ দমন ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির জোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রাইফেলসের গুরুত্বপূর্ণ ভূমিকা। সেজন্য আমি আপনাদের আগাম প্রস্তুতি নিতে বলব। বিস্তারিত কর্ম-কৌশল ও পরিকল্পনা এখনই গ্রহণ করার পরামর্শ দেব।"
তিনি আরও বলেন, "সন্ত্রাসী গডফাদারদের অনেকে সীমান্ত অঞ্চলে অপরাধ তৎপরতা চালাতে সচেষ্ট। জরুরি অবস্থা শিথিল হলে এবং নির্বাচন ঘনিয়ে আসলে এদের অপতৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে।"
"পবিবর্তিত পরিস্থিতির কথা মনে রেখে আপনাদের আমি সীমান্তে নিরাপত্তা রক্ষায় আরও তৎপর, সজাগ ও সতর্ক হতে বলব।"
প্রধান উপদেষ্টা বলেন, "বিডিআরের কর্মকাণ্ডে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে ইতোমধ্যে এ বাহিনীর সাংগঠনিক কাঠামো পরিবর্ধন করা হয়েছে। রাজশাহী সেক্টরের অধীনে পত
bdnews24