ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বিভিন্ন ধারা ও বিভাজনের কারণে সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'শিক্ষাক্ষেত্রে সুশাসন: স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকরিতা' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বেধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউনেস্কো, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তিন দিনের এই সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, "গ্রাম ও শহরাঞ্চলের শিক্ষার মানের পার্থক্য প্রকট আকার নিয়েছে। গত কয়েক দশকে এ সমস্যা চরমে পৌঁছেছে।"
এ সমস্যা থেকে উত্তরণের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠনে একই পাঠ্যসূচি অনুসরণ করার ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষাক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়ার সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "দেশে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার খুব বেশি স
bdnews24