২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভোটার তালিকায় নিবন্ধনের সময় বেড়েছে

ঢাকা মহানগরীতে ভোটার তালিকায় নিবন্ধনের সময়সীমা ১০ মার্চ পর্যন্ত বেড়েছে। ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মহানগরীর বিভিন্ন বুথে এ সংক্রান্ত নির্দেশনা শনিবার পাঠানো হয়েছে। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার নিবন্ধন সার্ভারকেন্দ্রগুলো ১০ মার্চ পর্যন্ত চলবে বলে জেনেছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে ভোটার তালিকায় নিবন্ধনের সময়সীমা ১০ মার্চ পর্যন্ত বেড়েছে। ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মহানগরীর বিভিন্ন বুথে এ সংক্রান্ত নির্দেশনা শনিবার পাঠানো হয়েছে। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার নিবন্ধন সার্ভারকেন্দ্রগুলো ১০ মার্চ পর্যন্ত চলবে বলে জেনেছি। সে ক্ষেত্রে কেউ বাদ পড়লে কেন্দ্রে যোগাযোগ করে নিবন্ধিত হতে পারবেন।" নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সোয়া ৩৪ লাখ ব্যক্তি নিবন্ধিত হয়েছেন। ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ গত ১১ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন সচিবালয়কে জানিয়েছিল, ডিসিসির ভোটার নিবন্ধনের মূল কাজ সমাপ্ত হয়েছে। এখন পর্যন্ত যে সকল ভোটার নিবন্ধিত হননি তাদেরকে আগামী ২৯ ফেব্র"য়ারির মধ্যে নিবন্ধিত হতে হবে। বাদপড়াদের নিবন্ধনের জন্য ১৩টি ইনফরমেশন বুথ খোলা হয়। কিন্তু কয়েকটি বুথের নম্বর বন্ধ থাকায় বাদপড়াদের উল্লেখযোগ্য অংশ নিবন্ধিত হতে পারেননি। এ জন্যই আগামী ১০ মার্চ পর্যন্ত বুথগুলোতে নিবন্ধন কাজ চলবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। মোহাম্মদপুর-আদাবর ইনফরমেশন বুথের নম্বর (০১৭৩০০২০৫০৭) দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাদপড়া ভোটার সঞ্জয় দে নিবন্ধিত হতে পারছেন না। সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম দফায় ভোটার হতে পারিনি। নির্বাচন কমিশন সচিবালয় দ্বিতীয় দফায় ইনফরমেশন বুথের নম্বর দিলেও তা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।" ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পের জনসংযোগ শাখার কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকটি ইনফরমেশন বুথের যোগাযোগ নম্বরে ত্র"টির বিষয়টি প্রকল্প পরিচালক জেনেছেন। এ জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুযোগও করে দিতে পারেন।" রমনা, শাহবাগ, তেজগাঁও শিল্প এলাকা ও তেজগাঁও (০১৭৩০০২০৫২০) এলাকার ইনফরমেশন বুথে কর্মরত সৈনিক শহীদ শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ মার্চ পর্যন্ত বাদ পড়া ভোটারদের নিবন্ধন করার শিডিউল রয়েছে আমাদের। এসময় ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জমাদি থানা পর্যায়ে থাকবে। কেউ বাদ পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকছে।" কোতোয়ালি ও সূত্রাপুর (০১৭৩০০২০৫০৮) ইনফরমেশন বুথে কর্তব্যরত এক সৈনিকও জানান, ১০ মার্চ পর্যন্ত ভোটার নিবন্ধনের সময় রয়েছে। উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় দাবি-সংশোধন-আপত্তি-নিষ্পত্তির জন্য যে ১৫ দিন সময় দেওয়া হয়, তখনও বাদ পড়ারা নিবন্ধনের সুযোগ পাবেন। গত ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীর ভোটারদের নিবন্ধনের কাজ চলে। এরপর প্রথম দফায় তা ১০ ফেব্র"য়ারি এবং দ্বিতীয় দফায় ২৯ ফেব্র"য়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৪০ ঘ.