২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির একান্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়ে বদলি

রাষ্ট্রপতির একান্ত সচিব মোজাম্মেল হক খানকে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নতুন কেউ নিয়োগ পাননি। এছাড়া, কয়েকজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদলের আদেশ জারি করে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির একান্ত সচিব মোজাম্মেল হক খানকে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নতুন কেউ নিয়োগ পাননি। এছাড়া, কয়েকজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদলের আদেশ জারি করে সংস্থাপন মন্ত্রণালয়। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ সচিব আবু সাইদ মো. খুরশীদুল আলম প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব বেগম নূর জাহানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব আমজাদ আলীকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব করা হয়েছে। বিটিআরসি'র সচিব (উপ-সচিব) আবদুল হাকিম ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহবুব আহমেদের বদলির আদেশ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে সংস্থাপন মন্ত্রণালয়। গত ১৮ ডিসেম্বর ওই দুই কর্মকর্তাকে পরস্পরের পদে বদলি করা হয়েছিল। এছাড়া, ঢাকা বাণিজ্যিক অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামকে রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা এবং হবিগঞ্জ সদর হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. আতিয়া সাঈদকে বিয়াম ফাউন্ডেশনের মেডিকেল অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২০৩০ ঘ.