গাজীপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ঢাকা-ময়মনসিংহ সড়কের মেম্বারবাড়ি এলাকায় বুধবার গভীররাতে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন বেরাইতে চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা পারভীন (৩৫), তার দুই ভাই মাজাহার হোসেন (৩২) ও শওকত হোসেন (৩৮) এবং মাইক্রোবাস চালক লাল মিয়া (৩০)। গুরুতর আহত হয়েছেন নাজমা পারভীনের মেয়ে নিপুন (১২)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাত আড়াইটার দিকে শেরপুর থেকে ঢাকাগামী কয়লাভর্তি একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে শ্রীপুরগামী ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
লাশ চারটি ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসকে/১৩১০ঘ.
bdnews24