২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাশে কুমিল্লা-সিলেট সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছে। পুনিয়াউট এলাকায় বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 06:42 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাশে কুমিল্লা-সিলেট সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছে। পুনিয়াউট এলাকায় বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নেত্রকোনা জেলার শহীদুল ইসলাম(৪০) এবং কিশোরগঞ্জের পাইকসা গ্রামের হেলাল উদ্দিন(২৫)। অপর তিন জনের পরিচয় মেলেনি। লাশগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রয়েছে। ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি থেকে আশুগঞ্জগামী যাত্রীবাহী বাসটি পুনিয়াউট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে বাস আরোহী পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায় বলে কামাল উদ্দিন জানান। দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.