২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে দুটি সন্ত্রাসী গ্র"পের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে পথচারী মহিলার মৃত্যু

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া বাজারে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের দুটি গ্র"পের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পথচারী এক মহিলা মারা গেছেন। গুলিবিদ্ধ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

কক্সবাজার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া বাজারে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের দুটি গ্র"পের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পথচারী এক মহিলা মারা গেছেন। গুলিবিদ্ধ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালারমারছড়া বাজার এলাকার মোহাম্মদের ছেলে আব্বাস উদ্দিনকে (৩০) মারধরের ঘটনায় সন্ত্রাসী সৈয়দ নুর বাহিনী ও জিয়া বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রহিমা খাতুন নামের এক মহিলা গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শুনেছেন বলে তিনি জানান। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওসমান গণি জানান, হাসপাতালে আনার আগেই ওই মহিলার মৃত্যু হয়। তিনি জানান, আরও তিনজনকে এখানে তিনজনকে ভর্তি করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ সহোদর গিয়াস উদ্দিন (৩৫) ও সাদ্দাম হোসেনকে (৩২) পরে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা এলাকার সিদ্দিক মাতব্বরের ছেলে। এরা দুজনই জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমানের আপন চাচাতো ভাই। চিকিৎসার পর আব্বাসকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ডা. ওসমান জানান। স্থানীয় সূত্র জানায়, নিহত রহিমা খাতুন (৩৫) উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার মৃত এরশাদ মিয়ার স্ত্রী। তিনি কয়েকদিন আগে বাপের বাড়ি কালারমারছড়া ইউনিয়নের পাহাড়তলী এলাকার ফকিরজুম পাড়ায় বেড়াতে গিয়েছিলেন। তার বাবার নাম মৃত চাঁদ মিয়া। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই তিনি নিজেই পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে যান। আহত অবস্থায় গিয়াস উদ্দিন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ২০০৭ সালের ১৬ ডিসেম্বর র‌্যাবের ক্রসফায়ারে নুর বাহিনী প্রধান সৈয়দ নুর নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৩ ঘ.