২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিবের ৬ পদে রদবদল

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ছয়টি পদে রদবদল হয়েছে। এদের মধ্যে এক জনকে পদায়ন এবং এক জন প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ছয়টি পদে রদবদল হয়েছে। এদের মধ্যে এক জনকে পদায়ন এবং এক জন প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ রদবদলের আদেশ জারি করে। অর্থ বিভাগের উপ-সচিব মোহা. ওয়ালিউর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব রওনক মাহমুদকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে পদায়ন ও প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম ফেরদৌস আকতারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সামসুল আলম ভূইয়াকে অর্থ বিভাগে এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ফায়জুল কবীরকে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত উপ-সচিব রবিউল হককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯০৭ ঘ.