মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে দেশে প্রাণ দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সে দেশে ইংলিশ মিডিয়াম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয় না। বর্তমানে ইংরেজি শিক্ষার নামে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ চলছে। এটি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত কষ্টের।
এ কথা বললেন মওলানা আহমেদুর রহমান আজমী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মিন্টু চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে এ ভাষাসৈনিক বলেন, "মনমানসিকতায় আমরা এখনো পুরোপুরি বাঙালি হতে পারিনি। আমাদের প্রতিটি কাজে ইংরেজি-বাংলার সংমিশ্রণে সাহেবি ইংরেজ হবার ব্যর্থ চেষ্টা করছি। এটি আমাদের দৈন্য। ভাষা হিসাবে ইংরেজি শেখা না হয়ে তা এখন ব্যবসায় পরিণত হয়েছে। নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রাখতে নতুন প্রজন্মকে এর কবল থেকে বাঁচাতে হবে।"
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এ ভূখণ্ড যখন উত্তাল, তখন মাদ্রাসায় পড়তেন আহমেদুর রহমান আজমী। হাটহাজারী মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী হয়েই চট্টগ্রামে ভাষা আন্দোলন সংগঠনে ঝঁপিয়ে পড়েন আজমী।
সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আহমেদুর রহমান আজমী বলেন, "১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি ঢাকায় গুলির খবর পাই ২২ ফেব্র"য়ারি পত্রিকা দেখে। বিকালে নিজ উদ্যোগেই মাদ্রাসা ও হাটহাজারী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করি। ২৩ ফেব্র"য়ারি সকালে হাটহাজারী সদরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়।"
২৩ ফেব্র"য়ারিই মওলানা আজমীকে আহ্বায়ক করে গঠিত হয় হাটহাজারী উপজেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। একইদিন চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মওলানা আজমীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীর সঙ্গে।
সেই '৫২ সাল থেকেই আহমেদুর রহমান আজমী সমাজ প্রগতির লড়াইয়ের এক জন। এখনও কর্মস্পৃহা হারাননি তিনি। স্বপ্ন দেখেন একটি শোষণহীন সমাজের।
ভাষা আন্দোলনের পর ১৯৫২ সালের নভেম্বরে চট্টগ্রামে ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং নিজেই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতির সঙ্গে যুক্ত হন। আজীবন সংগ্রামী এ কৃষক নেতা বর্তমানে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য। দীর্ঘ সংগ্রামী জীবনে বিভিন্ন সময়ে প্রায় আট বছর কারাগারে আটক ছিলেন তিনি।
মওলানা আজমী জানান, '৫২ এ চট্টগ্রাম নগরীর বৌদ্ধ মন্দির মোড়ে কবি মাহবুব উল আলম চৌধুরী সম্পাদিত সীমান্ত পত্রিকার অফিস ছিল ভাষা আন্দোলনের অস্থায়ী কার্যালয়। সেখান থেকেই সব পরিকল্পনা ও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হত।
মাদ্রাসা ছাত্র হয়েও ভাষার আন্দোলনে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, "সবসময় বাস্তববাদী ছিলাম। '৪৭ এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ কোনভাবেই মানতে পারিনি। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সা
bdnews24