২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ করতে সরকারকে বলুন: ইসিকে জাসদ

যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে সুপারিশ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। নির্বাচনী আইন সংস্কার নিয়ে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ আহ্বান জানান। ইনু বলেন, "যুদ্ধাপরাধী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানাই আমরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 06:57 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে সুপারিশ করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। নির্বাচনী আইন সংস্কার নিয়ে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এ আহ্বান জানান। ইনু বলেন, "যুদ্ধাপরাধী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানাই আমরা। একইসঙ্গে আমরা চাচ্ছি, যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।" প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা প্রধান বলেন, "সংলাপ শেষে নির্বাচন কমিশন সরকারের কাছে বেশ কিছু সুপারিশ করবে। তবে এ সুপারিশে কী কী থাকবে, সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের সার-সংক্ষেপ পুস্তিকা আকার প্রকাশ করা হবে বলেও সিইসি জানান। সংলাপে জাসদের পক্ষ থেকে যে সব প্রস্তাব দেওয়া হয়, তার মধ্যে রয়েছে