২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শহরের ২৫ হাজার ভোটারের আঙুলের ছাপ আবার নেওয়া হবে

সিলেট সিটি করপোরেশনের ২৪ হাজার ৯৩৩ জন ভোটারের আঙুলের ছাপ ওঠেনি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ বিষয়টি ধরা পড়ায় নতুন করে আঙুলের ছাপ নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 04:43 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

সিলেট, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশনের ২৪ হাজার ৯৩৩ জন ভোটারের আঙুলের ছাপ ওঠেনি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ বিষয়টি ধরা পড়ায় নতুন করে আঙুলের ছাপ নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৭ ফেব্র"য়ারি থেকে ২৯ ফেব্র"য়ারি পর্যন্ত তিন দিন নগরীর ২৭টি ওয়ার্ডে আঙুলের ছাপ না ওঠা ভোটারদের আবার আঙুলের ছাপ নেওয়া হবে। এসব ভোটারের তালিকাও ইতোমধ্যে ওয়ার্ড কমিশনারসহ সংশ্লিষ্টদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সিলেটের উপ নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর ভোটারদের আঙুলের ছাপ না থাকার বিষয়টি ধরা পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে তাদের আঙুলের ছাপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকায় এমনকি ভোটার পরিচয় পত্রেও আঙ্গুলের ছাপ থাকবে না। শুধুমাত্র ভূয়া ভোটার সনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। গত ৫ ফেব্র"য়ারি দুই লাখ ৫৪ হাজার ৪৫০ জন ভোটারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ছবিসহ সব তথ্য থাকলেও ২৪ হাজার ৯৩৩ জন ভোটারের আঙুলের ছাপ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১৮ ফেব্র"য়ারি সিলেট স্টেডিয়ামের সেনা ক্যাম্পে ওয়ার্ড কমিশনারদের নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকে আঙুলের ছাপ না ওঠা ভোটারদের ওয়ার্ডওয়ারী তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের হাতে তুলে দেওয়া হয়। আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্র"য়ারি এদের আঙুলের ছাপ নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়। এসব ভোটার আগে যে কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন সেখানেই তাদের আঙুলের ছাপ নেওয়া হবে। সিলেট জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে আঙুলের ছাপ না ওঠা সর্বাধিক দুই হাজার ৫৬১ জন ভোটার রয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডে। এর পর ২ হাজার ২১৯ জন ২৫ নম্বর ওয়ার্ডে, ২৪ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬৪৭ জন, ১৯নম্বর ওয়ার্ডে ১ হাজার ৫১৪ জন, ২১নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪৩৭ জন, ২৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩১৩ জন। এ ব্যাপারে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছবিসহ ভোটার তালিকায় তিন ধরনের ক্রটি পরিলক্ষিত হয়েছে। এর একটি হচ্ছে ল্যাপটপের সমস্যা, অপরটি অপারেটরদের দক্ষতার অভাব এবং তৃতীয়টি হচ্ছে আঙ্গুলের অস্পষ্ট ছাপ।" সিলেট সিটি করপোরেশনের মত একই ধরনের ত্র"টি ধরা পড়ে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায়। ছবিসহ ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন হওয়ার পর প্রথমে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভায় প্রায় সাড়ে ২৬ হাজার ভোটার এবং দ্বিতীয় দফায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভায় প্রায় ৮২ হাজার ভোটারের আঙুলের ছাপ না ওঠার বিষয়টি ধরা পড়ে। এর মধ্যে বিয়ানীবাজারের ভোটারদের আঙুলের ছাপ আবার নেওয়ার কাজ শেষ হয়েছে। গোলাপগঞ্জে নতুন করে আঙুলের ছাপ নেওয়ার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/