ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা হুমায়ুন কবীর সাব্বির হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সোমবার কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।
কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল পৌনে ৪টা থেকে ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন সহকারী পুলিশ সুপার আরমান আলীর নেতৃত্বে সিআইডির তিন সদস্যের একটি দল। সাব্বির হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।"
২০০৬ সালের ৪ জুলাই গুলশানের একটি বাসায় খুন হন সাব্বির। প্রথমে তার মৃত্যু 'আত্মহত্যা' বলে চালানো হলেও পরে তদন্তে বেরিয়ে আসে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি বসুন্ধরা গ্র"পের কর্ণধার আহমদ আকবর সোবাহান ওরফে শাহ আলমের ছেলে সাফায়েত সোবাহান সানবীর দেশের বাইরে পালিয়ে রয়েছেন। তাকে পালিয়ে যেতে সহায়তা করার বিনিময়ে বাবর মোটা অংকের অর্থ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে।
গত বছরের ২৮ মে বাবরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২২২৩ ঘ.
bdnews24