২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৫ মাদকসেবীর স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

অন্ধকার থেকে আলোতে ফিরে আসার শপথ নিয়েছেন নগরীর লালখান বাজার এলাকার ২৫ জন মাদকসেবী ও বিক্রেতা। এলাকার কিছু উদ্যোগী মানুষের উপদেশে তারা মাদক সেবন না করার শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্ধকার থেকে আলোতে ফিরে আসার শপথ নিয়েছেন নগরীর লালখান বাজার এলাকার ২৫ জন মাদকসেবী ও বিক্রেতা। এলাকার কিছু উদ্যোগী মানুষের উপদেশে তারা মাদক সেবন না করার শপথ নিয়েছেন। স্থানীয় ওয়ার্ড কমিশনার এ এফ কবীর আহমদ মানিক ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের কাছে সোমবার সকালে এই মাদকসেবীরা সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। লালখান বাজার ওয়ার্ড কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা। লালখানবাজার ওয়ার্ড কমিশনার এ এফ কবির আহমদ মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা দীর্ঘদিন ধরে মতিঝর্ণা ও এর আশপাশের এলাকায় মাদক সেবন এবং মাদক ব্যবসা করে আসছিল। এদের নাম উল্লেখ না করে তিনি বলেন, তারা প্রত্যেকে ভিন্ন পেশায় নিয়োজিত ছিল। কেউ চাকরি আবার কেউ ছোটখাট ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু মাদকের কালো ছোবলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তিনি বলেন, "শুধু শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়েও যে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা আমরা প্রমাণ করতে চেয়েছি।" তিনি জানান, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে এদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২১৩ ঘ.