রংপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারমাইকেল কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথকে মোবাইলে ফোনে ও চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি সোমবার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী জিডি করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস অভিযোগ করেন, গ্রামীণ ও টেলিটকের কয়েকটি মোবাইল ফোন নম্বর থেকে তাকে হত্যা এবং তার পারিবারিক বিষয় নিয়ে লিফলেট প্রকাশের হুমকি দেওয়া হচ্ছে। নম্বরগুলো হল-০১৭১৭৯২৮২৭২, ০১৭২৩৮৭১০৬০, ০১৫৫৩৪০০৪৭৫, ০১৫৫৮৪৮৭৩৫২ ও ০১৭৩৫৬৬৬১৫১।
এর আগে বুধবার অধ্যক্ষকে ডাকে পাঠানে চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করে। ইংরেজিতে লেখা পাঁচ লাইনের ওই চিঠিতে বলা হয়েছে, ফেব্রয়ারি মাসের মধ্যে তাকে রংপুর ছাড়তে হবে। নইলে লাশ হয়ে ফিরতে হবে। চিঠিতে প্রেরকের নাম দেওয়া হয়েছে জমসেদ আলী। ঠিকানা দেওয়া হয়েছে শহরের বাবুপাড়া এলাকা।
পুলিশ ও গোয়েন্দা সুত্র জানায়, চিঠিতে যে নাম ও ঠিকানা দিয়ে অধ্যক্ষকে হুমকি দেওয়া হয়েছে, সেখানে ওই ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি ।
এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাধীনতা বিরোধীরা এ ধরনের ষডযন্ত্রের সাথে যুক্ত।"
কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইসলামী ছাত্র শিবির নেতৃত্বে একদল শিক্ষার্থী মিছিল বের করে এবং এক পর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয় ও বাসা হামলা ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৫ শিবির ক্যাডারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ১৮ শিবির ক্যাডারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24