২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১১টি বোমা ও দুটি পাইপগান উদ্ধার

উপশহর এলাকায় ঝোপঝাড়ের ভিতর থেকে রোববার গভীর রাতে ১১টি বোমা, দুটি পাইপগান এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

যশোর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপশহর এলাকায় ঝোপঝাড়ের ভিতর থেকে রোববার গভীর রাতে ১১টি বোমা, দুটি পাইপগান এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিডিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার গভীর রাতে উপশহর এলাকায় মধুগ্রাম রাস্তার পিছনে ঝোপঝাড়ের ভিতর থেকে ১১টি তাজা বোমা, ২টি পাইপ গান এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.