২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আট লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ জাল ধ্বংস

ভোলা সংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদী থেকে আট লাখ মিটারেরও বেশি কারেন্ট ও বিন্দি জাল আটক করেছে কোস্টগার্ড। এই জাল রোববার প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ভোলা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদী থেকে আট লাখ মিটারেরও বেশি কারেন্ট ও বিন্দি জাল আটক করেছে কোস্টগার্ড। এই জাল রোববার প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। কোষ্টগার্ডের দক্ষিণ জোন অপারেশন টিম লিডার লেফটেন্যান্ট কমান্ডার কাওসার মাহমুদ জানান, ভোলা সংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীতে শনিবার ও রোববার অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ মিটার কারেন্ট ও বিন্দি জাল আটক করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস ছাত্তার বলেন, "আটককৃত জাল বিকেলে পুড়ে ফেলা হয়েছে। জালগুলোর দাম আনুমানিক পাঁচ কোটি টাকা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৫৫১ ঘ.