জামালপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করাত কলে সরকারি গাছ বিক্রির সময় সরিষাবাড়ি উপজেলা বন কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল রউফ ও বন বিভাগে কর্মরত মালি মোজ্জাম্মেল হক।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, রোববার রাতে উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল রউফ ও বন বিভাগের মালি মোজাম্মেল হক স্থানীয় একটি করাত কলে বন বিভাগের হেফাজতে থাকা সরকারি ১০টি গাছ বিক্রি করতে যান। এ সময় সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের হাতে-নাতে আটক করেন। রাতেই তাদের পুলিশে সোর্পদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১৭ ঘ.
bdnews24