ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়া নির্বাচন কমিশনের সংলাপের চিঠি প্রত্যাহার কেন অবৈধ ও বেআইনি ঘোষণা হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
খেলাফত মজলিসের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ রোববার এ নির্দেশ দেন।
আদালত আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার, কমিশন সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সাত জনকে এ রুলের জবাব দিতে বলেছে।
খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক আবদুল কাদের রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনে বলা হয়, সংলাপে আমন্ত্রণ জানাতে গতবছর খেলাফত মজলিস নির্বাচন কমিশনে আবেদন জানায়। এরপর নির্বাচন কমিশন ৩ ডিসেম্বর দলটিকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়। পরে ১০ ডিসেম্বর চিঠির কার্যকারিতা স্থগিত করে কমিশন। গত ২৮ জানুয়ারি সংলাপের আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭১৮ ঘ.
bdnews24