২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর যাত্রাবাড়ী থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুক্রবার দুপুরে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। শনিবার সকালে র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুক্রবার দুপুরে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। শনিবার সকালে র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। র‌্যাবের এক কর্মকর্তা না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ক্রেতা সেজে শুক্রবার দুপুরে উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে কষ্টিপাথরের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করে। এ সময় হাজী তুহিন খান (২৭) ও বিশ্বজিত বণিক বিল্লু (২৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।" ওই কর্মকর্তা জানান, মূর্তিটি আড়াইশ বছরের পুরোনো এবং প্রায় বারো কেজি ওজনের। সন্দেহভাজন ওই পাচারকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, কষ্টিপাথরের মূর্তিটি ভারত থেকে সীমান্ত পথে প্রথমে হবিগঞ্জ জেলায় আনা হয়। গ্রেপ্তারকতদের গ্রামের বাড়ি সেখানেই। তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২০৪২ঘ.