ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালের একুশে পদকপ্রাপ্ত ৯ জনের চার জনের হাতে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এ ছাড়া মরণোত্তর পদকে ভূষিত পাঁচজনের পক্ষে তাদের স্বজনরা পদক গ্রহণ করেন।
বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার।
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদকপ্রাপ্তদের নাম ঘোষণার পরপর তাদের জীবন বৃত্তান্ত এবং সমাজে তাদের অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়।
পদকপ্রাপ্তরা হলেন- গবেষণায় ড. নাজমা চৌধুরী, সঙ্গীতে খন্দকার নুরুল আলম, ওয়াহিদুল হক (মরণোত্তর), শ্যামসুন্দর বৈষ্ণব (মরণোত্তর) ও শেফালী ঘোষ (মরণোত্তর), শিক্ষায় প্রফেসর ড. মোজাফফর আহমদ, ভাষাসৈনিক খালেক নওয়াজ খান (মরণোত্তর ), সমাজসেবায় অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী (মরণোত্তর) সাহিত্যে কবি দিলওয়ার।
ওয়াহিদুল হকের পক্ষে পদক গ্রহণ করবেন তার মেয়ে অপালা ফরহত নবেদ, শ্যামসুন্দর বৈষ্ণবের পক্ষে তার স্ত্রী রেনু বৈষ্ণব, শেফালী ঘোষের পক্ষে তার স্বামী বাবু ননী গোপাল দত্ত, খালেক নওয়াজ খানের পক্ষে তার স্ত্রী খুরশীদ বানু খান এবং অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর পক্ষে তার ভাইয়ের ছেলে কাজী আবদুস সবুর।
অনুষ্ঠানটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও বাংলাদেশ সরাসরি স
bdnews24