চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী ইউনিয়নে সোমবার বুনো হাতির পায়ের চাপে নবী হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
নবী পূর্ব জলদী এলাকার নুরুচ্ছফার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক জহির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হাতির পায়ের চাপে পিষ্ট নবী হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
বাঁশখালীর স্থানীয় সংবাদদাতা কল্যাণ বড়
bdnews24