২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

নোয়াখালীতে রোববার ভোররাতে ছিনতাইকারীদের ছুুরিকাঘাতে বেলাল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। জেলা শহরের উপকণ্ঠে হাসানহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে রোববার ভোররাতে ছিনতাইকারীদের ছুুরিকাঘাতে বেলাল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। জেলা শহরের উপকণ্ঠে হাসানহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলাল হোসেন ঢাকা থেকে নৈশকোচে মাইজদী বাজার নেমে সেখান থেকে রিকশা নিয়ে শরিফপুর এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে হাসানহাট মসজিদের পাশে ছিনতাইকারীরা রিকশা আটকে বেলালকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যন্য জিনিস নিয়ে যায়। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেলাল ঘটনাস্থলেই মারা যান বলে ওসি নূরুল আলম জানান। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেলালের বাবা মুজাফফর মিয়া বাদী হয়েছে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৬০৮ ঘ.